
মেডিকেল ভর্তির চান্স না পেয়ে বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজের খুঁটিতে উঠে নিজেকে শেষ করে দিলেন নীরব। গত রবিবার সন্ধ্যায় রংপুরে ছাত্রাবাস থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে সে খুঁটিতে উঠে বৈদ্যুতিক মেইন তারে শরীর এলিয়ে দেয়। এসময় তার পুরা শরীর পুড়ে গিয়ে মাটিতে পড়ে যায়।
নীরবের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকায়। তার বাবা এরশাদুল হক ও মা নুরুন্নাহার বেগম।তারা দুজনে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরিবার সূত্রে জানা যায়, নিরব পরিবারের বড় ছেলে। সে রংপুর শহরের লালবাগ এলাকার নুর ছাত্রাবাসে থাকতো। সেখানে থেকে কোচিং করে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু ফলাফল প্রকাশ হলে কোথাও মেডিকেলে চান্স পায়নি সে। এরপর পরিবারের সাথে তেমন যোগাযোগ রাখেনি।
এ অবস্থায় রোববার সন্ধ্যা ৭টা দিকে তার মেস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শহরের বালাপাড়া এলাকায় গিয়ে ৩৩ হাজার ভোল্টেজের কারেন্টের খুঁটির উপর উঠে নিজের শরীর এলিয়ে দেয় নিয়ামুল ইসলাম নীরব। এতে বৈদ্যুতিক শকে তার সারা শরীর পুড়ে গিয়ে মাটিতে পড়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বেরুবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আশরাফূল হক জানান, ঘটনা শুনে ওই বাড়িতে গিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক। পরিবারের লোকজন সবাই শোকে স্তব্ধ। কথা বলার মতো অবস্থা নেই। শুনেছি মরদেহ আসতেছে। সন্ধ্যায় দাফন হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution