ডোমার-ডিমলা আসনের জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ | দৈনিক সকালের বাণী
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১০:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৯:৫৫ পি.এম
ডোমার-ডিমলা আসনের জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের কাছ থেকে মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল ও সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সভাপতি মিনালুজ্জামান মিন্টু।এ সময় সহকারি কমিশনার(ভুমি)রওশন কবির উপস্থিত ছিলেন।