
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১০:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ১:৪৮ পি.এম
চিলমারীতে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার থানাহাট বাজারের সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে নছমুদ্দিন দেওয়ানি রাস্তাার ধারে রোদে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুত গতির একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি গাড়ির নিচে পিষ্ট হন। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি নিয়ে অভিযোগ দিতে অপারগতা জানিয়েছে। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution