
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৯:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৩:০৮ পি.এম
ফুলবাড়ীতে হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত

শুক্রবার রাত থেকেই ঘন কুয়াশা আর শীতল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ছয়টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
ভোরের দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা। সকাল ১০টাতেও সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ কমেনি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। শীতের কারণে অনেকেই সকালে কাজে বের হতে পারেননি।
এদিকে কুয়াশার কারণে সড়কে যান চলাচলও ব্যাহত হচ্ছে। সড়কে যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে, ফলে কিছুটা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ১৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও ঠাণ্ডা বাতাসের কারণে শীতের প্রকোপটা বৃদ্ধি পেয়েছে। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। যা আগামী কয়েকদিন ঠাণ্ডার প্রকোপ কিছুটা থাকবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution