
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৪:২১ পি.এম
শহীদ ওসমান হাদির স্মরণে কাউনিয়ায় শোক র্যালি ও গায়েবানা জানাজা

শনিবার (২০ডিসেম্বর) দুপুরে কাউনিয়া উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে শহীদ ওসমান বিন হাদিরের আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা শহীদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তারা বলেন, অন্যায় ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান বিন হাদিরের আত্মত্যাগ জনগণের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, তাঁর আদর্শ অনুসরণ করেই ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নিতে হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution