
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে চালক। মৃত ব্যক্তির নাম জাকির হোসেন (৩২) উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোজাম উদ্দিন এর ছেলে।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে ডিপেরহাট-সড়ককাটা সড়কে মাটি বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে পুকুরের পানিতে ডুবে ঘটনাস্থলে মারা যায় ট্রাক্টর চালক জাকির হোসেন (৩২)। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution