
দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার খ্রীষ্টান পল্লী বেলডাঙ্গায় শনিবার প্রাক বড়দিন ও সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। উপজেলা খ্রীষ্টিয় আন্তঃমাণ্ডলিক ঐক্য পরিষদের সভাপতি মন্ত্রী মূর্মূ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল।
প্রধান আলোচক ছিলেন, খিদিরপুর মিশনের পাল পুরোহিত ফাদার বিজয় পেরেরা এবং ধানজুড়ি মিশনের পাল পুরোহিত ফাদার মানুয়েল হেম্ব্রম। বক্তব্য রাখেন, উপজেলা খ্রীষ্টিয় আন্তঃমাণ্ডলিক ঐক্য পরিষদের উপদেষ্টা কেরোবিন মেহব্রম, সাধারণ সম্পাদক অসীত চৌকিদার, পালক বেঞ্জামিন মার্ডি, পালক ডেভিড কিস্কু, পালক সুনীল সরকার, আলফ্রেড মাষ্টার, পাষ্টর বাবুলাল হেমব্রম প্রমূখ। অনুষ্ঠানে দেশের শুভ কামনা করে প্রার্থনা ও উপজেলার ৪জন অদম্য নারী জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা খ্রীষ্টিয় আন্তঃমাণ্ডলিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসীত চৌকিদার জানান, এবার উপজেলার বিভিন্ন এলাকায় ৫০টি স্থায়ী ও ৪১টি অস্থায়ী গির্জায় বড়দিন পালন করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution