
প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৩:৪৬ এ.এম
তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আটক ২

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। এর আগে তাদেরকে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে তাদেরকে শালবাহান ইউনিয়ন হতে গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন, শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম (৩৭) ও আশরাফ আলী (৪৪)। এদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম তেঁতুলিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য। তিনি মাঝিপাড়ার কাজীগছ এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে। আশরাফ আলী জেলা আওয়ামী কৃষকলীগের কার্যকরী সদস্য ও একই ইউনিয়নের ধারাগছ এলাকার মৃত.চান মিয়ার ছেলে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution