
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৬:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ১০:৩৭ পি.এম
সৈয়দপুরে বিসিএল সিরামিকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নীলফামারীর সৈয়দপুরে বিসিএল সিরামিকের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার রাতে শহরের নিউ রানা এন্টারপ্রাইজের শোরুমে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আলাপনের সম্পাদক লায়ন আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম আর আলম ঝন্টু, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী আজমল সরকার, মাজেদুল ইসলাম ও আতাহার হোসেন বাদশা।
সভাপতিত্ব করেন বিসিএলের স্থানীয় ডিস্ট্রিবিউটর নিউ রানা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আজহারুল সরকার রানা। বিসিএলের এরিয়া ম্যানেজার অরুপ রতন রায় জানান, বিসিএল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সময়ের সাথে এগিয়ে চলেছে। আমাদের পণ্যের গুনগত মান অনন্য। অল্প সময়ে বাজারে আমরা অবস্থান তৈরি করতে পেরেছি। তিনি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution