
প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৬:৫৯ পি.এম
ভূরুঙ্গামারীতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ

জানা গেছে, কুমিল্লার পাথর ব্যবসায়ী শফিকুল ইসলাম সোনাহাট স্থলবন্দর এলাকায় বানুরকটি মৌজার এ/৮৯৮ ও এ/১১৪৬ খতিয়ানভুক্ত ২৬৬৯ ও ২৬৭৩ নম্বর দাগে মোট ৬৩ শতক জমি ক্রয় করে সেখানে ‘মেসার্স মারিয়া ইন্টারন্যাশনাল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১১টার দিকে ভেকু মেশিন ব্যবহার করে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ওই প্রতিষ্ঠানের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যায়।
এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভূক্তভোগী। এ ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষে শফিকুল ইসলামের ভাই সাব্বির হোসেন (পিতা: আব্দুর রশিদ, সাং: ঘোড়াশাল, থানা: মুরাদনগর, জেলা: কুমিল্লা) গত ২২ ডিসেম্বর ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খোজ নিয়ে জানাগেছে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠাটি দির্ঘ্যদিন থেকে বন্ধ। জমির মালিক না থাকায় প্রভাবশালী মহলের কয়েক জন রাতের বেলা ভেকু মেশিন মাটি কেটে নিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন,ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। মালিক পক্ষ মামলা করলে আমারা মামলা নিবো।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution