
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রংপুর-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে তার পক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এসএম আলমগীর হোসেন।
এসময় তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি মোহাম্মদ জিকরুল ইসলাম জাহেরী, উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ কাজি হুদা ও সেক্রেটারী মোহাম্মদ আমিনুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর নেতৃবৃন্দরা বলেন, রংপুর-২ আসনে জামায়াতের মনোনিত প্রার্থী এটিএম আজহারুল ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আমরা আশা করছি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবে ইংশাআল্লাহ।
রংপুর জেলার বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে রংপুর-২ আসন গঠিত। এ আসনে বর্তমানে সবশেষ ভোটার তালিকা অনুযায়ী নয়জন হিজড়াসহ ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন ভোটার রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution