
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরীককে পুশ ইন করেছে ভারতীয় বর্ডার সিকউরিটি ফোর্স (বিএসএফ)। মঙ্গলবার দিবাগত রাতে মধ্যরাতে তাদেরকে কাটাতার পার করে বাংলাদেশের অভন্তরে ঠেলে দেয়।
এদের মাঝে তিনজন পুরুষ ও ৬ জন নারী। পরে ভোরে তারা ইউনিয়নটির সাহেবেরখাষ হয়ে বিভিন্ন সড়ক দিয়ে চলে যাওয়ার সময় গোলের হাট, কচাকাটা বাজারসহ বিভিন্ন এলাকায় বিজিবির হাতে আটক হয় তারা।
আটক ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিগোবা থানার মালেগড় এলাকার শাহার আলী জানান, ডিটেনশন ক্যাম্প থেকে তাদের নিয়ে এসে রাতের আধাঁরে কাটাতার পার করে দিয়েছে বিএসএফ। তাদের দলে নারী পুরুষ মিলে ৯জন ছিলেন।
কুড়িগ্রাম ব্যাটলিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক ভারতীয় নাগরীকদের পুশ-ইনের সত্যতা নিশ্চিত জানান, তাদেরকে ফেরত পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution