

আরেক শ্রমিক সাদ্দাম হোসেন জানান, চিৎকার শুনে তারা ঘর থেকে বেরিয়ে দেখেন হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যাচ্ছে। এরপর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জুয়েলকে মৃত ঘোষণা করেন। মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের চক বাহাদুরপুর গ্রামে জুয়েল রানার বাড়ি। তার চাচা রিয়াকুল শেখ প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, চার-পাঁচজন দুষ্কৃতকারী এসে তাঁদের ওপর চড়াও হয়। তারা জুয়েলদের বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত ছাড়ার হুমকি দেয় এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করে। মারধরের একপর্যায়ে তাঁদের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়।
পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশায় সাম্প্রতিক সময়ে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে, যেখানে বাংলাভাষী শ্রমিক ও ফেরিওয়ালাদের ‘বাংলাদেশি’ সন্দেহে গণপিটুনি বা হেনস্তার শিকার হতে হচ্ছে।
স্থানীয় মহকুমা পুলিশ অফিসার তোফান বাগ জানান, শ্রমিকরা বাইরে থাকার সময় কিছু স্থানীয় বাসিন্দা তাঁদের আধার কার্ড দেখতে চায় এবং এরপরই মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরিবারকে খবর দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution