
ধর্মীয় ভাবগাম্ভির্য্য ও আনন্দঘন পরিবেশে বিরামপুর পৌর এলাকা ও অন্যান্য ইউনিয়নে বৃহস্পতিবার খ্রীষ্টিয় সম্প্রদায় বড় দিন পালন করেছেন। পৌর এলাকার খ্রীষ্টান পল্লী বেলডাংগায় ক্যাথলিক গির্জায় সকাল থেকে উৎসবমূখর পরিবেশে ভক্তবৃন্দ আসেন। গির্জায় শাস্ত্রিয় সংগীত, যীশুর জীবনালেখ্য উত্থাপন, কেক কাটা ও প্রার্থনা করা হয়।
প্রার্থনা পরিচালনা করেন, ফাদার রতন দাস। এসময় গির্জার সভাপতি রায়মণ্ড হাঁসদা, উপজেলা খ্রীষ্টিয় আন্তঃ মাণ্ডলিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসীত চৌকিদার, উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক কার্লুস বিজয় মার্ডিসহ আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution