
প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৬:৪৫ পি.এম
ভূরুঙ্গামারীতে বাস- মোটর সাইকেল সংঘর্ষে প্রান গেল যুবকের

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ফারুক তার বন্ধু ঢাকার কামরাঙ্গীর চর এলাকার জাহাঙ্গীর আলম অপুকে সাথে নিয়ে মোটরসাইকেলে (যার রেজি নং কুড়িগ্রাম হ-১৩- ২৭০৩) যোগে কুড়িগ্রাম যাওয়ার পথে ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম মহাসড়কের আন্ধারিঝাড় এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী পাভেল এক্সপ্রেস নামের (যার রেজি নং ঢাকা মেট্রো ব-১৫-৯৮৪৯) একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটর সাইকেল চালক ফারুক ও তার বন্ধু জাহাঙ্গীর আলম অপু গুরুতর আহত হন।পরে স্হানীয়রা আহত দুজনকে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষনা করেন। আহত জাহাঙ্গীর আলম অপুর অবস্হা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দূর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution