
নীলফামারীতে ছিন্নমুল মানুষদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে শহরের বাসটার্মিনাল ও রেলস্টেশনে রাত যাপন করা মানুষদের শীত নিবারণে দেয়া হয়েছে একটি করে কম্বল।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান মধ্যরাতে রেলস্টেশনের প্লাটফর্মে ও বাসটার্মিনালে শুয়ে থাকা মানুষদের গায়ে কম্বল তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর নিয়াজ ভুইয়া ও সহকারী কমিশনার রায়হান উদ্দিন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, কনকনে শীতে কষ্ট পাচ্ছেন অসহায় ছিন্নমুল মানুষরা। তাদের পাশে দাঁড়াতে আমরা কম্বল বিতরণের উদ্যোগ নেই। এক রাতেই প্রায় এক’শ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতার্তদের জন্য এ রকম উদ্যোগ চলমান থাকবে বলে জানান ডিসি।
প্রসঙ্গত নীলফামারী জেলার ছয় উপজেলা শীতার্তদের জন্য ৩৬লাখ টাকা এবং ৭হাজার ৫’শ কম্বল এসেছে বিতরণের জন্য।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution