
ময়মনসিংহ জেলার ভালুকায় দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শহরের চৌরঙ্গি মোড়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের জেলা সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা হিরম্ব কুমার রায় ও পরিতোষ চন্দ্র রায়।
প্রতিবাদ সভায় দীপু দাসের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করা হয়। এরআগে একটি বিক্ষোভ বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিমন্দিরে এসে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution