
রংপুরের কাউনিয়া উপজেলায় মানবসেবা সংগঠনের উদ্যোগে প্রতিমাসের ন্যায় গরীব ও অসহায় মানুষের জন্য এক বেলা খাবারের আয়োজন করা হয়েছে। শুক্রবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। কর্মসূচি চলাকালে মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রহিম নিজে উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, মানবিক সমাজ গঠনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। মানব সেবা সংগঠন শুরু থেকেই এ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ইউপি সদস্য হাফিজার রহমান,সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম, ক্যাশিয়ার লিটন সহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution