
প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৯:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ১২:১৫ এ.এম
তেঁতুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, ডাহুক নদীর পানিতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি পানি থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহ দেখে পরিচয় সনাক্ত করতে পারেনি স্থানীয়রা। তাদের ধারণা, মানসিক ভারসাম্যহীন হতে পারে।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল ইসলাম বলেন, মরদেহটির পরিচয় শনাক্ত হয়নি। বয়স ৪০ বছরের মত। উদ্ধার মরদেহটি মানষিক ভারসাম্যহীন কারো হতে পারে বলে স্থানীয়দের ধারণা। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution