
নুরাণী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষা ২০২৫ ফলাফল প্রকাশিত হয়েছে। এতে জুম্মাপাড়া মাদরাসা নুরাণী একাডেমি বিভাগের ৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সারাদেশের মধ্যে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে এবং সেরা ২০ এ ২৮ জনসহ মোট ৭৯ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে এবং পাশ করেছে শতভাগ।
প্রকাশিত ফলাফলে রংপুর জুম্মাপাড়া মাদরাসা একাডেমি বিভাগে আনন্দের জোয়ার বইছে। শিক্ষার্থীদের মুখে সাফল্যের উচ্ছ্বাস, শিক্ষকদের চোখেমুখে পরিশ্রমের স্বার্থকতার তৃপ্তি এবং অভিভাবকদের হৃদয়ে সন্তোষ ও গর্বের অনুভূতি স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই সম্মিলিত সাফল্য মাদরাসার শিক্ষার মান, শৃঙ্খলা ও আন্তরিক প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। ফলাফলকে কেন্দ্র করে মাদরাসা প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে আনন্দঘন পরিবেশ
উল্লেখ্য, ২৫ডিসেম্বর বৃহস্পতিবার বোর্ডের প্রধান কার্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় ৩০৯২ টি কেন্দ্রে ১০৩১২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭,২৬,১৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং উত্তীর্ণ হয়েছে ৭,৩,৫৬৭ জন। এ বছর গড় পাশের হার ৯৬.৮৯ শতাংশ। সারাদেশে পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে ৪৭,৩৭২ জন। সর্বোচ্চ মেধাতালিকা সেরা ২০ এ স্থান করে নিয়েছে ২,৮,৫৪ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মাদ আলী কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বোর্ডের চেয়ারম্যান ও দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমাদ কাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসীম উদ্দিন ও সহ-সভাপতি আল্লামা মুফতি মাহমুদুল হাসানসহ বোর্ড নেতৃবৃন্দ, প্রশিক্ষক, পরিদর্শক ও কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution