
নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে সৈয়দপুরে ছিন্নমুল অসহায়,দুস্থ ও শাতীর্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সৈয়দপুর রাতে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রাত্রীযাপনকারী শীতার্ত মানুষের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান উপস্থিত থেকে নিজ হাতে অসহায় ছিন্নমুল শীতার্তদের হাতে ওই কম্বলগুলো তুলে দেন। এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলাসহ নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, গত এক সপ্তাহ ধরে সারাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। গতকাল সৈয়দপুর এলাকায় সর্বনিম্ন ১০ ডিগ্রী তাপমাত্রা অনুভূত হয়েছে। তীব্র কনকনে শীতে অসহায় দুস্থ মানুষগুলো নিদারুণ কষ্ট রয়েছেন। বিশেষ করে বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একত্রিত হয়ে যাত্রী যাপন করা ছিন্নমুল শীতার্ত মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছেন।
এ সব ছিন্নমূল মানুষের কথা চিন্তা করেই আমরা জেলা প্রশাসন থেকে তাদের মাঝে কম্বল বিতরণের এ উদ্যোগ গ্রহন করি। আমরা রাতে সরাসরি গিয়ে ছিন্নমুল মানুষের হাতে সরকারিভাবে এ সব কম্বল তুলে দিচ্ছি। তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এ অঞ্চলের বিত্তশালীদের অসহায় দুস্থ, শীতার্তদের সহযোগিতায় এগিয়ে আসার উদাত্ত আহবান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution