
নীলফামারীতে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(এ্যাব) এর আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। রবিবার বিকেলে (২৮ডিসেম্বর) নীলফামারী প্রেসক্লাবের ফজলুর রহমান মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, মিডিয়া কর্মীরা আমাদের সহযোদ্ধা। আমরা নীলফামারীকে অনেকদুর নিয়ে যেতে চাই। মিডিয়ায় আমাদের খারাপ খবর যেমন প্রচার হবে তেমনি ভালো খবর প্রচার হোক তবে অপপ্রচার যাতে চালানো না হয়। বলেন, দলের যদি কেউ অন্যায় করে তাকে কোন ছাড় দেয়া হবে না। শাস্তি নিশ্চিত। আমরা মিলেমিশে নীলফামারীকে এগিয়ে নিয়ে যেতে চাই, এজন্য মিডিয়াকে আমরা সহযোগী হিসেবে পেতে চাই।
নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল বক্তব্য দেন। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে নীলফামারী প্রেসক্লাবে এসে পৌঁছালে নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের নেতৃত্বে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ফুলেল শুভেচ্ছা জানান সিনিয়র সাংবাদিক বৃন্দ।
প্রসঙ্গত প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন নীলফামারী-০১ আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি জোট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে সমর্থন দেয়ায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নীলফামারী-০২ আসন থেকে নির্বাচন করবেন বলে গুঞ্জন রয়েছে। ইতোমধ্যে এই আসন থেকে তার হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution