
কম শুল্ক দিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। প্রতিদিনে ১২ থেকে ১৮ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বাজারে দাম কমার পরিবর্তে উল্টো বেড়েছে। এতে অনেকটা অস্বস্তিতে সাধারণ ক্রেতারা।হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহের তিনদিনে ভারতীয় ৩৪ ট্রাকে ৯৭৮ মেট্রিকটন ৯০০ কেজি পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পেঁয়াজ নতুন শুল্ক ২০ শতাংশ দিয়েই আমদানি হচ্ছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, বন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেশি। তবে কী কারণে দাম বেশি সেটি আমরা জানি না। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। যদি ভারতীয় পেঁয়াজের দাম বৃদ্ধি পায় তাহলে দেশি পেঁয়াজের দামও বৃদ্ধি পাবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution