
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় আছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বের প্রথম সারির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন ঘটনা বিরল। তবে বিপিএলের পর এবার পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ঘটতে যাচ্ছে একই ঘটনা।
২০২১ আসরের চ্যাম্পিয়ন দল মুলতান সুলতানস। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছিল এতদিন আলি খান তারিনের। তবে আগামী আসর থেকে এই দলটির মালিকানায় থাকবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সর্বশেষ আসরের পর থেকেই তার কর্মকাণ্ডে বিব্রত পিসিবি। এরই মধ্যে তাকে আইনি নোটিশও পাঠিয়েছিল বোর্ড। পিএসএল নিয়ে সমালোচনা করায় তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে আইনি নোটিশ পাঠায় পিসিবি। প্রকাশ্যে ক্ষমা না চাইলে ব্ল্যাকলিস্টে রাখারও হুমকি দেওয়া হয় আলি তারিনকে। পরে এক ভিডিওতে দেখা যায় তিনি সেই আইনি নোটিশ ছিঁড়ে ফেলেন।
মুলতানের মালিকানায় বোর্ড নিজেই থাকবে, এমন ঘোষণা দিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই ফ্র্যাঞ্চাইটি পরিচালনার জন্য একজন ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, 'ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনার জন্য আগামী ৭-৮ দিনের মধ্যেই একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।'
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution