
রংপুর সদর ও আংশিক রংপুর সিটি কর্পোরেশন নিয়ে গঠিত সংসদীয় আসন রংপুর-৩ এ জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসার মো. শোয়েব সিদ্দিকীর কাছে জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: জাহেদুল ইসলাম এবং রংপুর মহানগর সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক মো: ফারুক হোসেন মন্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জসিম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলা আহ্বায়ক সুমন ও সদস্য সচিব মো: আরিফুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহ্বায়ক ইউসুফ আহমেদ ও সদস্য সচিব গোলাম মোস্তফা হীরা, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক রাজু আহমেদ ও সদস্য সচিব মোজাহারুল ইসলাম মন্টু, জাতীয় রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্যামলসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution