
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা আসছেন। তারা আজ বুধবার খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন। জানাজার পর খালেদা জিয়ার দাফন সম্পন্ন হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে মঙ্গলবার জানা যায়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমেদের ঢাকায় আসার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ও তার জানাজায় অংশ নিতে আসার কথা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution