
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট গোলাম জাকারিয়া পিন্টু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম পটুসহ সকল পরিচালকবৃন্দ।
বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে এক অনমনীয় সাহসের প্রতীক হয়ে তিনি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। জনগণের কাছে আপোষহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
পরবর্তীতে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে দেশে উন্নয়ন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি হয়ে ওঠেন এদেশের রাজনৈতিক অভিভাবক। তাঁর মৃত্যু আমাদের জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার, দল ও জনগণের প্রতি আমাদের পরিপূর্ণ সহমর্মিতা জ্ঞাপন করি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution