
প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ১০:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৭:১২ পি.এম
পীরগঞ্জে মাওলানা নুরুল আমিনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রংপুরের পীরগঞ্জ- ৬ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর এমপি প্রার্থী মো. নুরুল আমিনের সাথে পীরগঞ্জে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় পীরগঞ্জ উপজেলা জামায়াতের নিজস্ব অফিস কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মওলানা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ঐ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর সহ বক্তব্য রাখেন ২৪' রংপুর ৬ পীরগঞ্জ আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সহকারী অধ্যাপক মওলানা মো. নুরুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর খাইরুল আযম বিএসসি, সঞ্চালনা করেন উপজেলা মিডিয়া ও তথ্যপ্রযুক্তি বিভাগের সভাপতি মো. মেজবা উল হক।
মওলানা নুরুল আমিন বলেন, পীরগঞ্জে প্রাকৃতিক সম্পদ কয়লা, লৌহ খনি উত্তোলনের মাধ্যমে আত্মনির্ভরশীল আধুনিক উপজেলা বিনির্মাণে জামায়াত বদ্ধ পরিকর। একটি দল আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের নিজিদের দলে কাজ করতে বিভিন্ন মুখী হুমকি দিচ্ছেন। তাদের কথায় রাজি না হলে গ্রেফতার সহ নানা মুখী পুলিশি হয়রানির শিকার করছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution