
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৩:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ২:৩৫ পি.এম
ফুলবাড়ীতে নববর্ষের প্রথম সকালেই তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন

রাত থেকে সকাল পর্যন্ত শীতল বাতাসে বেড়েছে মানুষের কাঁপুনি। দিনের বেলায় সূর্যের আলো থাকলেও মিলছে না সেই কাঙ্ক্ষিত উষ্ণতা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে দুর্ভোগ বেড়েছে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর।
উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের আয়নাল ইসলাম বলেন, এবার ঠান্ডা অনেক বেড়েছে। ছেলে মেয়ে নিয়ে খুবই কষ্টে আছি। এখনো কেউ কম্বল দেয় নাই।
একই এলাকার নজরুল ইসলাম বলেন, ঠান্ডায় কাজ করলে হাত-পা জ্বালা করে। ঠিকমতো কাজ করতে পারি না।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপ্নন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা এখনও তেমন বাড়েনি। এরপরও বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন যে রোগীরা আসছেন তারা আউটডোরে চিকিৎসা নিচ্ছেন।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, ৯ টি উপজেলায় ২২ হাজার শীতবস্ত্র বিতরণ চলছে ও নগদ ৫৪ লক্ষ টাকা মজুদ আছে।
কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় জেলায় সবনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution