
প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৬:৫৭ পি.এম
তেঁতুলিয়ায় গলায় খাবার আটকে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গলায় খাবার আটকে আবু সুফিয়ান নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের কলেজপাড়া খালুর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু রনচন্ডী গুয়াবাড়ী এলাকার নুর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু সুফিয়ান তার মাকে নিয়ে খালুর বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে দুপুরে ভাত খাওয়ার সময় গলায় আটকে যায় শিশুটির। পরে সেখান থেকে দ্রুত তেঁতুলিয়া হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম শিশু মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution