

রংপুরের কাউনিয়ায় নতুন বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কাউনিয়া উপজেলার থানা রোডে অবস্থিত নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ উপলক্ষে আয়োজিত ‘বই উৎসব’ ও ফলাফল ঘোষণা করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পরিচালক জনাব মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নজমুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোছাঃ আজিজা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব সতীশ চন্দ্র এবং নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের পরিচালক জনাব মোঃ এনামুল হক। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকাল থেকেই নতুন বই পাওয়ার আনন্দে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমায় কোমলমতি শিক্ষার্থীরা। প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের সেট তুলে দেন। একই সঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। নতুন বই ও কাঙ্ক্ষিত ফলাফল হাতে পেয়ে খুদে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে।
প্রধান অতিথির বক্তব্যে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব নজমুল হক বলেন, “বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সুশিক্ষিত জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নতুন বই শিশুদের জ্ঞানার্জনে আরও উৎসাহিত করবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution