
করতোয়া নদীতে অবৈধভাবে বালু তোলায় দুই জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। এর আগে গত ৩০ ডিসেম্বর বুলাকিপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা শরিফুল ইসলাম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জন কে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেন।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কুলানন্দনপুর এলাকায় অবৈধভাবে উত্তোলন করা বালু পয়েন্টে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার দুইজন হলেন, উপজেলার কুলানন্দন পুর এলাকার মমতাজ আলীর ছেলে শামীম মিয়া (৩৫) এবং একই এলাকার কালান হোসনের ছেলে শরীয়ত হোসেন (৩০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর নাপিতপাড়া ও শালিকাদহের পূর্ব ও পশ্চিমপাড়া এলাকায় করতোয়া নদী থেকে ছোট ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কয়েকটি চক্র। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রসাশন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় একটি এজাহার দায়ের করেন। পরে গোপন সংবাদের মাধ্যমে সেখানে অভিযান চালিয়ে বালু ভর্তি একটি ট্রাক্টরসহ হাতেনাতে এজাহার নামিয় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এজাহার নামিয় দুজকে গ্রেপ্তার করা হয়েছে। সাথে অবৈধ ভাবে বালু উত্তোলন করার স্থান থেকে বালু ভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। শনিবার গ্রেপ্তার আসামিদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution