
প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৮:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৪, ১০:৫২ পি.এম
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আরিফুল ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আরিফুল তাদের নিজস্ব রাইচমিলে বিদ্যুতের কাজ করতেছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। উলিপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution