
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ১১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৫:৫৯ পি.এম
নীলফামারীতে হোটেলে বাসি খাবার সংরক্ষণ, জরিমানা আদায়

শনিবার দুপুরে (৩জানুয়ারী) শহরের কালিতলা বাসটার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম। এ সময় কৃষি বিপণন এরশাদ আলম খান উপস্থিত ছিলেন।
বাসি খাবার ডীপ ফ্রিজে সংরক্ষণ ও অস্বাস্থ্যকরন পরিবেশে খাদ্য তৈরি এবং আয়োডিনবিহীন লবণ ব্যবহার করায় এই জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম জানান, ঢাকাইয়া হোটেল থেকে ৭হাজার এবং মদন স্টোর থেকে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাৎক্ষনিক ভাবে তারা জরিমানার টাকা পরিশোধ করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution