
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ১১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৬, ৪:৫৯ পি.এম
নীলফামারীতে যুব উন্নয়নের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ উদ্বোধন

সোমবার সকালে (০৫জানুয়ারী) জেলা যুব ভবন মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নাইম হাসান খান। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশিদুল হক, জেলা যুব কার্যালয়ের ডেপুটি কো-অর্ডিনেটর মাহবুবুল আলম বক্তব্য দেন।
যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হাসান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্পিউটার ট্রেডের প্রশিক্ষক নজরুল ইসলাম।
যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় সুত্র জানায়, পোষাক ট্রেড, কম্পিউটার, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং ট্রেড, রেফিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ট্রেড বিভিন্ন ট্রেডে ২৫৫জন অংশ নিচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution