

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় (পাকেরহাটে) উপজেলা ছাত্রদলের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আ. রউফের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. রুবেল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাদশা। এ সময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, দেশ গঠনে শিক্ষিত, সচেতন ও সংগঠিত ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীর গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠনে ছাত্রদলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে দেশপ্রেম, দায়িত্ববোধ ও রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখার মানসিকতা আরও সুদৃঢ় হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution