
নীলফামারীতে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নীলফামারী-০২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। শনিবার বিকেলে নীলফামারী প্রেসক্লাবের ফজলুর রহমান মিলনায়তনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। নীলফামারী শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারীর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম। এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। ত্রুটি বিচ্যুতিগুলো মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি।
নীলফামারীকে অনেকদুর নিয়ে যাওয়া সম্ভব মন্তব্য করেন তিনি বলেন সঠিক পরিকল্পনার অভাবে নীলফামারীকে সমৃদ্ধ করা যায়নি। সম্ভাবনায় একটি জেলা ‘নীলফামারী’ উল্লেখ করে আব্দুল লতিফ বলেন, আমি নির্বাচিত হলে প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের ছোয়া আসবে। মিডিয়া আমার বন্ধু মন্তব্য করে তিনি বলেন, আমার নেতিবাচক খবর যেমন প্রচার হোক তেমনি ভালো সংবাদগুলোও ভালোভাবে প্রচার হোক। এর আগে জামায়াত প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী প্রেসক্লাবে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলমসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ, শহর জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আহমেদ রায়হান এ সময় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution