
বাংলাদেশের কৃষি সেক্টরে কৃষির আধুনিকায়ন, কৃষি রূপান্তরের মাধ্যমে অধিক ও প্রয়োজনীয় শস্য ফলন এবং আগামী ২৫ বছরে কৃষির স্বয়ংসম্পূর্ণতার ওপর গুরুত্বারোপ করে পরিকল্পনা ভিত্তিক প্রয়োজনীয় শস্য উৎপাদনের লক্ষ্যে রংপুরে কৃষি রূপান্তর বিষয়ক এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার রংপুরের আরডিআরএস অফিসের সেমিনার কক্ষে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মাহমুদুর রহমান এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মাদ এমদাদ উল্লাহ মিয়ান এবং বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মো.শহিদুল ইসলাম (এনডিসি) এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (ফাএও) এর টেকনিক্যাল অফিসার মার্টিন মগাস্টিনি।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মো. এনামুল আহসান। আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল ও রংপুর বিভাগের কৃষি মন্ত্রণালয়ের আাওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানগণ এই কর্মশালায় উপস্থিত ছিলেন। তথ্যসূত্রে জানা যায় ২০২৬ সালের জানুয়ারি মাসেই এ পরিকল্পনা প্রণয়নের কাজ শেষ হবে।
বাংলাদেশে এককভাবে কোনো সেক্টর বা মন্ত্রণালয় কর্তৃক এ ধরনের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা এর আগে প্রণীত হয়নি। আগামী দিনের জন্য একটি সমন্বিত কৃষি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই পরিকল্পনায়। কোন অঞ্চলে কোন ফসল ভালো হয়-সে অনুযায়ী উন্নত বীজ সরবরাহ, সুষম সার ব্যবস্থাপনা, আধুনিক কীটনাশক ব্যবহার এবং কৃষি সম্প্রসারণ কার্যক্রমের প্রযুক্তিগত দিক জোরদার করার পরিকল্পনা থাকবে এই পরিকল্পনায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেন, মোট ০৬টি হট স্পট ভিত্তিক ১৩টি থিমেটিক এরিয়ার ওপর গুরুত্ব দিয়ে এই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি আরো বলেন, এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে মানুষ ও অন্যান্য প্রাণির জন্য পুষ্টিসমৃদ্ধ ও নিরাপদ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution