
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৯:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ২:৪০ পি.এম
একদিন পর আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু কনকনে ঠান্ডায় কাঁপছে ফুলবাড়ীর জনপদ

এতে করে ভোগান্তিতে রয়েছেন খেটেও খাওয়া দিনমজুরা
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
ধরলার পাড় এলাকার হাসেম আলী বলেন, হামরা নদী এলাকার মানুষ এখানে খুব ঠান্ডা ও শীত পরে ঘর থাকি বের হওয়া যায় না বয়স্ক মানুষ খুব কষ্ট হচ্ছে।
ফুলবাড়ী উপজেলার বালারহাট এলাকার ভ্যান চালক হাক্কু মিয়া বলেন, ঠান্ডা আর শীতে বাইর হওয়া যায় না। কামাই এখন আর তেমন আর হয়না বসি আছি। দেখি আল্লাহ যদি কামাই মেলায়। তাই ভ্যান নিয়ে বের হলাম।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ রবিবার সকাল ৬টায় জেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ। ফলে এ জেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution