
লফামারীর ডোমারে একটি ইট ভাটায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ২লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে(১৩জানুয়ারী) ডোমার উপজেলার বেতগাড়া এলাকায় অবস্থিত জামিয়ার রহমানের মালিকানাধীন এমএসবি ব্রিকস নামক অবৈধ এই ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম এবং প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানে অনুমোদন ব্যতিত ইটভাটায় কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা করায় ট্রাক্টর দিয়ে কাঁচা ইট ধ্বংস করে দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution