
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৯:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৫:৫২ পি.এম
ডোমারে দৃষ্টিনন্দন জামিয়া ইসলামিয়া রিয়াজিয়া জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার জুমার নামাজে ইমামতি করার মাধ্যমে মসজিদের উদ্বোধন করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব ও নীলফামারী-১ আসনের বিএনপি জোটের প্রার্থী মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের বাস্তবায়নে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্সে মসজিদের পাশাপাশি ইমামের থাকার ঘর, শিক্ষার্থীদের ক্লাসরুম, অজুখানা, ল্যাট্রিন, প্রস্রাবখানা, গেটসহ বাউন্ডারি ওয়াল এবং ক্যান্টিন নির্মাণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution