
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৯:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১২:৪৫ পি.এম
হাতীবান্ধায় শিক্ষার্থীদের মাঝে ব্র্যাক ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

রবিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার শহর উদ্দিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সরকারি আলিমুদ্দিন কলেজ ও মাদ্রাসায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তহিজার রহমান, ব্র্যাক ব্যাংকের রংপুর শাখাস্থ নর্থ বেঙ্গল রিজিওনের নর্থ জোনের ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার সৌরভ হোসেন, হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মঞ্জুর হোসেন, হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আজিজার রহমান, মাহিগঞ্জ এরিয়া এসোসিয়েট রিলেশনশীপ ম্যানেজার তিতাস চন্দ্র রায়, হাতীবান্ধা ইউনিটের রিলেশনশিপ এক্সিকিউটিভ বিকাশ চন্দ্র রায়, মাহিগঞ্জ উপ শাখার অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার সাখাওয়াত হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অপারেশন ম্যানেজার সৌরভ হোসেন বলেন, ব্র্যাক ব্যাংক এর কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি এর আলোকে প্রতিনিয়ত বিভিন্ন দায়িত্বশীল ও উন্নয়নমুলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে হাতীবান্ধার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রয়োজনীয় শিক্ষার্থীদের মাঝে শীতের উষ্ণতা পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ আমাদের প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সহকর্মীদের ঐক্য ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত। আমরা শুধু শীতবস্ত্র বিতরন করছি না যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে উষ্ণতা পৌঁছে দিচ্ছি। পূর্ববর্তী এবং বর্তমান সময়ের মত ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution