
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১০:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৪:২১ পি.এম
কিশোরগঞ্জে ট্রাক্টর উল্টে যুবকের মৃত্যু

নিহত আব্দুল মমিন (১৮) লাল মিয়ার ছেলে। তার বাবা মারা যাওয়ার পর হতে সে নিতাই ইউনিয়নের তকেয়াপাড়া গ্রামে নানা আব্দুল মজিদের বাড়িতে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল আজিজ ডাবলু। তিনি জানান, নিহত মমিন শনিবার সন্ধ্যার সময় মাটি ও বালু পরিবহন শেষে কুঠিয়ালপাড়ার ক্যানেলের উপর দিয়ে মাহেন্দ্র ট্রাক্টরটি নিয়ে তকেয়াপাড়া বাড়ি ফিরছিল। এ সময় ট্রাক্টরটি উল্টে গিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাক্টরের নিছে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। লাশ তার নানা বাড়ি তকেয়াপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে।
কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুছ সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ ইউডি মামলা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution