

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রান করে ঢাকা। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৪ বলে ১২৮ রানে অলআউট হয় চট্টগ্রাম। বড় লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় চট্টগ্রাম। তাসকিনের বলে বোল্ড হয়েছেন মোহাম্মদ হারিস। তিনে নেমে মাহমুদুল হাসান জয় করেছেন মাত্র ৬ রান। ৭ রানে ২ উইকেট হারানো চট্টগ্রামকে আরো বিপদে ফেলেছেন সাদমান ইসলাম। গোল্ডেন ডাক খেয়েছেন তিনি।
এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ঢাকা। সাইফ হাসান রীতিমতো ঝড় তোলেন। একটা সময় সুযোগ ছিল দলীয় স্কোর দুইশর বেশিতে নিয়ে যাওয়ার। কিন্তু সাইফের বিদায়ের পর সুবিধা করতে পারেননি পরবর্তী ব্যাটাররা।
দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংসটি খেলেন সাইফ। মাত্র ৪৪ বলে খেলা তার এই ইনিংসটি পাঁচটি করে চার ও ছয়ে সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে ওপেনার জুবাইদ আকবরির ব্যাট থেকে। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা স্পর্শ করতে পারেননি।
চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন তানভীর ইসলাম। দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও আমির জামাল। আর একটি করে উইকেট পেয়েছেন দুজন বোলার।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution