
প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৯:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ১০:৪৬ এ.এম
কাউনিয়ায় বিয়ের দাবিতে ছেলের বাড়িতে তরুণীর অনশন

অনশনরত তরুণীর নাম সাদিয়া আক্তার মিম (২০)। তিনি কাউনিয়া উপজেলার মালিপাড়া, বরুয়াহাট এলাকার মোঃ মোস্তফার মেয়ে। সাদিয়ার অভিযোগ, একই এলাকার মোঃ মতিন মিয়ার ছেলে **মনিরুল ইসলাম মিঠু (২৪)**র সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক ছিল এবং বিয়ের আশ্বাস দেওয়া হয়েছিল।
তরুণীর দাবি, সম্পর্কের এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে জড়িয়ে ফেলা হয়।
কিন্তু এখন বিয়ের কথা বললে মনিরুল ইসলাম মিঠু ও তার পরিবার বিষয়টি অস্বীকার করছে এতে চরম অনিশ্চয়তা ও সামাজিক সংকটে পড়েছেন তিনি।
এ অবস্থায় ন্যায়বিচার ও বিয়ের দাবিতে
রবিবার সন্ধায় মনিরুল ইসলাম মিঠুর বাড়িতে গিয়ে অনশনে বসেন সাদিয়া আক্তার মিম। অনশন চলাকালে তিনি বলেন,“আমি কোনো অন্যায় করিনি। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আমাকে অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়া হয়েছে। আমি শুধু ন্যায়বিচার চাই।”
এদিকে অভিযুক্ত মনিরুল ইসলাম মিঠুর ব্যবহৃত ফোনে একাধিকবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়, আর এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায় নি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজমুল হক বলেন, বিষয়টি সম্পর্কে থানা পুলিশকে কেউ অবগত করেনি; লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution