
এক দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। রবিবার সকালে নীলফামারী নার্সিং ও মিডওয়াইফারী কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে তারা। এতে নার্স ও নার্সিং মিডয়াইফারী কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তব্য দেন নীলফামারী জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইাজার আনোয়ারা খাতুন, সিনিয়র স্টাফ নার্স শারমিন আকতার, জেলা পাবলিক হেলথের সহকারী নার্স নার্গিস বেগম, সিনিয়র নার্স ফাহিমা পারভিন, সুমাইয়া খানম, বিলকিস বানু, আব্দুর রাজ্জাক ও শিক্ষার্থী মুন্না ইসলাম প্রমুখ।
নীলফামারী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইন্সষ্ট্রাকটর ইনচার্জ রাবেয়া খাতুন জানান, সারাদেশের ন্যায় জেলার ছয় উপজেলায় সর্বস্তরের নার্সরা এক দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ ও অবস্থান কর্মসুচি পালন করে আসছে। আমরা চাই নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে ওই পদগুলোতে দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করা হোক।
প্রসঙ্গত এক দফা দাবীতে গত ৯ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution