
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৪:৫২ পি.এম
নীলফামারীতে র্যাবের অভিযানে বাঁশবাগান থেকে পিস্তল উদ্ধার

বৃহস্পতিবার মধ্যরাতে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পুর্ব বালাগ্রাম এলাকার বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।
র্যাব সুত্র জানায়, এলাকার মৃত. আছির উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেনের বাঁশবাগানে হলুদ রঙের শপিং ব্যাগের ভেরতে পিস্তলটি রাখা হয়েছিলো।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সিপিসি-২’র একটি অভিযানিক দল এই অভিযানে নেতৃত্ব দেয়। আইনি ব্যবস্থা গ্রহণে জলঢাকা থানায় পিস্তলটি হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution