
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৭:১৩ পি.এম
ধাওয়া খেয়ে পিকাপ ছেড়ে পালিয়ে গেল গরু চোরের দল

রংপুরের পীরগঞ্জে গরু চুরি করতে গিয়ে জনগণের মুখোমুখি চোর, ধাওয়া খেয়ে গাড়ি ছেড়ে পালিয়েছে গরুচোর। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত অনুমান ৪ ঘটিকার সময় উপজেলার টুকুরিয়া গ্রামে।
জানা গেছে, সংঘবদ্ধ গরু চোর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাউজের মোড় এলাকা থেকে একটি গরু চুরি করে নিয়ে আসে পীরগঞ্জ উপজেলা টুকুরিয়া গ্রামে।
বট পাড়া থেকে টুকুরিয়া বাজারের মাঝামাঝি আব্দুর রহমানের ছেলে মানিক মিয়ার বাড়ি, সেখান থেকে ৩ টি গরু গাড়িতে উঠিয়ে আর একটি গরু নিতে বাড়ির ভিতর প্রবেশ করে। মানিক মিয়া ও তার স্ত্রী টের পেয়ে ডাকচিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে সংঘবদ্ধ চোরদের মুখামুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে মানিক মিয়া আহত হন। তার স্ত্রী পিকাপের ড্রাইভারের নিকট হইতে চাবি কেড়ে নিলে সংঘবদ্ধ চোর সিএনজি যোগে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন পিকাপটি খাদে উল্টিয়ে দেয় যাহার রংপুর মেট্রো- ন ১১-০১৮১। মালিক গাড়ি রক্ষা করতে ৯৯৯ এ থানা পুলিশ কে খবর দিলে তাত্ক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌছে। পরে পুলিশ একটি গরু এবং গাড়িটি থানায় নিয়ে যায়।
পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, চুরির বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution