
নীলফামারীতে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক’ দুদিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে শুক্রবার বিকেলে। জেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র (পিআইবি) আয়োজনে প্রশিক্ষনে জেলার ৫০জন গণমাধ্যম কর্মী অংশ নেন। শুক্রবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। বক্তব্য দেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।
শেষে প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান করেন অতিথিগণ।
পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন জানান, প্রথমদিনে রিসোর্স পার্সন ছিলেন বাংলামেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল। প্রসঙ্গত প্রশিক্ষণে ভুয়া তথ্য, অপতথ্য, ভুয়া সংবাদ, হেট স্পিস, গুজব, প্রোপাগান্ডা, ফ্যাক্টচেকিং, নির্বাচনী সাংবাদিকতা ও নৈতিকতা, গণমাধ্যম কর্মীর শারীরীক ও ডিজিটাল নিরাপত্তা, রাজনৈতিক দল ও আচরণ বিধিমালা নিয়ে ধারণা দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution