
‘সব কথা, সবার কথা’—এই স্লোগানকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জিন্না চম্পা ফাউন্ডেশন হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চ্যানেল এস উপজেলা প্রতিনিধি ও কাউনিয়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক আমিনুল ইসলামের আয়োজনে এবং কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেল এস গণমাধ্যমে একটি বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করেছে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কাউনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সারওয়ার আলম মুকুল, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি জসিম সরকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কাউনিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম, সহ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চ্যানেল এস দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে চ্যানেল এস-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution